1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রাণের উচ্ছ্বাস কবি আড্ডা

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০০ বার

প্রাণের উচ্ছ্বাস কবি আড্ডা

মনিরুজ্জামান মনির

কলমে : শাহ আলম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মোৎসবের দ্বিতীয় দিনে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম । কাকতালীয়ভাবেই পাঠাগারে আগমন ঘটলো কবি ও বিশিষ্ট ছড়াকার ফকির খালেক মহোদয়ের । এক কাপ লেবু চা এবং কথার আড্ডায় অতিবাহিত হলো কিছুটা সময়, পরক্ষণেই আরেকজন শিশু বন্ধু কবি ও শিল্পী আতিকুল আপেলের আগমনে আরো প্রাণবন্ত ও জমে উঠলো আমাদের আড্ডা । কথা ও গল্পের একপর্যায়ে আতিকুল আপেল এর আমন্ত্রণে ডেমরার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের কারিগর অর্থাৎ পালপাড়া হয়ে পৌঁছে গেলাম আতিকুল আপেলের নিজ বাসভবনে । সাহিত্যকর্ম ও বিশ্বনন্দিত বরেণ্য ব্যক্তিদের পরিচিত ও তাদের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা চলছিল দীর্ঘ সময় । মুহূর্তগুলো সত্যিই দারুণ উপভোগ্য ছিল । আরাম আয়েস ও গল্পে আমরা যেন ডুবে ছিলাম কোন এক কল্পরাজ্যে । অতঃপর খাবার টেবিলে ফারজানা আতিকের আপ্যায়ন । সাদা ভাতের সাথে পাটের শাক ভাজি, টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট আর দেশি মুরগির মাংশের বাঙালিয়ানা খাবারের এই সমাহারে সত্যিই খুঁজে পেলাম আমরা খাঁটি বাঙালি । সাদের কথা আর কি বলবো খেতে খেতেই কবি ফকির খালেক মহোদয় বারবার বলছিলেন রান্না একটি বড় শিল্প , সেই শিল্পের সবটুকু গুণাবলীই এই রান্নার মধ্যে বিদ্যমান । ধন্যবাদ ফারজানা আতিককে । আজকের এই পর্বটি লেখক কবি ও ছড়াকার ফকির খালেক মহোদয়ের কোন এক কাব্যে তুলে ধরার জন্য দৃষ্টি আকর্ষণ করছি । প্রথমেই বলছিলাম আমার শাহজাদপুর যাওয়ার তারা রয়েছে তাই আর দেরি না করে চায়ের কাপে ভাব বিনিময়ের মাধ্যমেই বিদায় নিলাম এই আঙিনা থেকে । বিদায় জানালাম ফকির আব্দুল খালেককে এবং আমিও রওনা হলাম শাহজাদপুরের দিকে । আজকের এই স্মৃতি স্মৃতিময় হয়ে থাকবে স্মৃতির জানালায় নিরন্তর । কবি আতিকুল আপেলকে ধন্যবাদ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews