1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক!

নীল বেদনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নীল বেদনা

এস এম মনিরুজ্জামান আকাশ

সুত্রঃ লার্নেড রুমানা জাবীন দিবা
জেলা ও দায়রা জজ আদালত, ফরিদপুর-কে অসামান্য উপলদ্ধির নির্বাক হৃদয় স্পর্শে উৎসর্গীত)

আমি! আমি এমন একজন মানুষকে খুঁজে ফিরি-
রোজ হৃদ বাতায়ন খুলে চলতে যে হাত ধরে তার,
জীবনে কখনো ভালোবাসা পায়নি যে কভূও আকাঙ্খায়-
একজন নারীর জীবনে একজন স্বপ্ন পুরুষের মুক্ত ছোঁয়ায়,
থাকে যে দরাজ দিলে ভালোবাসার ডালি মেলে উজার-
আমি আজও খুঁজে ফিরি তারে আজন্ম প্রেমে এক কুমারী!

মাঝে মাঝে মনে হয় ভাবি!এ বিষন্ন হৃদয়ের ভাবনায়-
মৃত্যুর আগে যদি পেতাম একজন মানুষ পাওয়ায় এ মনের তরে,
যে নিবিড় চিত্তে মন উজাড় করে নিরেট আমাকে ভালোবাসবে-
আগলে রাখবে বুকের কোনে; হৃদয়ের গহীনে দুঃখ-সুখে হাসবে,
যদি থাকে নিজের বুকে কষ্ট, সে গুলো ভাগ করবে আমারে-
ভেবে ভেবে বিলাতে নিজেকে স্বপ্ন ভর করে ইচ্ছে ডানায়!

যেজন হবে একান্ত আপন পাইনি, মেলেনি দেখা তার-
রেখেছি নিজেকে স্বযতনে তার জন্য সাজিয়ে পরিপাটি,
খুঁজে অপেক্ষায় আছি, শুভ্রতা মন্ডিত রয়েছে হৃদয় আমার-
দেবো তারে দিলে ধরা বাহুডোরে পুঞ্জীভূত সবটুকু প্রেম উপহার,
হয়তো আমার জন্য রয়েছে তার হৃদয়ে সঞ্চিত প্রেমটুকু খাটি-
আজন্ম লালিত স্বপ্নের প্রতিচ্ছবি রুপ ভাষায় হবে একাকার!

চব্বিশটি বসন্ত করেছি পার, বসতে যে তার মুখোমুখি-
প্রাপ্তি প্রত্যাশা লালন করে তিলে তিলে কাটছে মুহূর্ত দিন,
ভালোবাসা না পাওয়ার নীল দংশনে আহত এ হৃদয় ক্ষতবিক্ষত-
প্রতিনিয়ত বিশ্বস্ত মানুষের সন্ধানে খুঁজেছি মানুষ মনের মত,
মেলেনি দেখা, পাইনি খোঁজ ভেঙ্গেছে বিশ্বাস বেড়েছে ঋন-
নীল বেদনার স্পর্শিত লাবণ্যে প্রেম বিজয়ে হয়তো হবো সুখী…


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews