1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক!

বিচিত্র জীবন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বিচিত্র জীবন

এস এম মনিরুজ্জামান আকাশ

জীবন সত্যিই তুমি বড় বিচিত্র-
তোমার মায়ায় আছি পড়ে এখানে,
থাকতে ইচ্ছা করেনা! যদিও-
আছি তবুও কিছু ব্যস্ততাকে দেখতে…

হয়তো বদ্ধ ঘরেই রুদ্ধই থেকে যাবো-
পাবো না একটু আলোর পরশ,
যাতে জীবন তোমাকে সাজাবো-
জাহির করতে এ নব্য সমাজে!

জীবন তোমার বাস্তবতা বড়ই কঠিন-
বাস্তবতার কাছে প্রতিনিয়ত হার মানি,
তবুও বাস্তবতার কাছে ছুটে যাই-
একটু ব্যথা পেতে যা অসামান্য!

জীবন তুমি কি দিয়েছো আমায়-
যার প্রতিদান দেবো তোমাকে আমি,
যা দিয়েছো তাতো কিছুই নয়-
প্রয়োজন বেশি তারোও বেশি…

আঁধারের মাঝে থেকে পেতে চাই-
আলো; মুক্তি স্বাধীনতা যা প্রয়োজন,
চলার তাগিদে পরিপূর্ণ ভাবে-
যাতে কাটবে স্বাধীন ভাবে জীবন!

জীবন তুমি সত্যিই বড় বিচিত্র-
আমাকে করেছো পাগল সময়ে,
দিয়েছো জ্বালা-যন্ত্রনা ব্যথা দুঃখ কষ্ট-
যা আমার কাম্য ছিলোনা কভুও……

(রচনাকালঃ পহেলা মে’২০০৫ ঈশায়ী,
বিকেলঃ ০৪:৫২__০৬:০০,
পাবনা কামিল মাদ্রাসা ছাত্রাবাস, কক্ষ নং আট)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews