1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

ওসমানীনগরে পুলিশ সহ আহত ৫ আসামি ছিনিয়ে নিল স্বজনরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৫৬৫ বার

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে একাধিক মামলার আসামি পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকছার আহমদ (৫০) কে গ্রেপ্তারের পর হাত কড়াপরা অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি থেকে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিয়িছে তার স্বজনরা। ঘটনাটি ঘটেছে ০১ এপ্রিল সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর থানার পুলিশ আকছার আহমদকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ হামলায় পুলিশ সহ গুরুতর আহত হন ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিম, জাসাসের সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল হালিম এবং সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাসান। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে আলাপকালে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews