1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

শার্শার একঝালা গ্রামে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শশুর আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মোঃ মিজানুর রহমান গহর (৬৫)। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোছাঃ স্মৃতি বেগম (৩৩), স্বামী- মোঃ জুয়েল রানা, সাং- একঝালা, থানা- শার্শা, জেলা- যশোর, শার্শা থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে তার শ্বশুর মোঃ মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়।মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘট”নার রহস্য উদঘাটন ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ২১ মে ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে আসামি মোঃ মিজানুর রহমান গহরকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে ২২ মে ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews