1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বর্তমান সরকার কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩ বার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি: রবিবার ১৭ মে ২০২৬ ইং জামালপুর সদর উপজেলার “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি এসব কথা বলেন বর্তমান সরকার কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।।

এমপি আরো বলেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। বোরো সংগ্রহ অভিযানের মাধ্যমে কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান ও চাল বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার সভাপতিত্বে, অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলতি মৌসমে বোরো সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা: ১১২৫৪.৪৪০ মে.টন, প্রতি কেজি ক্রয়মূল্য ৪৯ টাকা। বোরো আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা: ৮৮.০০০ মে.টন, ক্রয়মূল্য প্রতি কেজি ৪৮ টাকা। বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা: ৩৫৫০.০০০ মে.টন, সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা।

অনুষ্ঠানটি আয়োজন করে সিংহজানী খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়, সিংহজানী এলএসডি গ্রেড-১, জামালপুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, জামালপুর সদর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews