1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুর মেয়র প্রার্থী শুভ পাঠানের বাংলা নববর্ষের শুভেচ্ছা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালপুর পৌর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র প্রার্থী শুভ পাঠান। তিনি জামালপুর জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জিয়া সারবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক পদে রয়েছেন। এ ছাড়াও জামালপুরের নিরাপদ সড়ক চাই নিসচা জেলা সদস্য ও স্বপ্ন একাদশ এর প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহবায়ক । ইতিপুর্বে তিনি জামালপুর জেলা যুবদলের সহ সম্পাদক ছিলেন।

এক শুভেচ্ছা বার্তায় সোমবার তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews