1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

যশোরে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০ বার

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর নড়াইল মহাসড়ক নীলগঞ্জ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা মু্ল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামি হলেন, যশোরের শার্শাথানার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি(৩৬) চৌগাছা থানার উত্তরকয়েরপাড়া গ্রামের ইছাকের ছেলে আব্দুল গণি(৫৪) যশোর কোতোয়ালি থানার চোরামনকাটি বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।

বৃহস্পতিবার ( ০৭ মে ২০২৬) ভোর সাড়ে চারটার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, ১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০), ৫টি মোবাইল এবং নগদ ৭৩২৭/- টাকাসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করে।

আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর Head rest এ বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর চৌগাছা সীমান্তে গমন করছিল।

আটককৃত স্বর্ণের মূল্য ৬,৩৯,৪৭,০৪০/- টাকা, ০১টি প্রাইভেট কার এর মূল্য ১৮,৫০,০০০/- টাকা ও ০৫টি মোবাইল এর মূল্য ৬৬,৫০০/- টাকা এবং নগদ ৭৩২৭/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews