1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উপলক্ষে,র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪ বার

জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি: ১৪০-তম মহান মে দিবস, উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা,মে) সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল নেতাকর্মীরা। র‍্যালিটি বেনাপোল পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,১ মে, মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও এখনও পুরোপুরি বৈষম্য দূর হয়নি, তবে এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,সদস্য জামির হোসেন, মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews