1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বেনাপোল বলফিল্ডে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন দল বেনাপোল ইউনিয়ন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি: বেনাপোল বলফিল্ডে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত, আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেনাপোল ইউনিয়ন।

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাবেক সংসদ সদস্য আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। গত ১৭ এপ্রিল শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেনাপোল ইউনিয়ন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী পুটখালী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল বি.কে.এস-এর সভাপতি মোস্তাফিজুজ্জোহা সেলিম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু।

টুর্নামেন্টটির উদ্ভাবক ছিলেন সাবেক এমপি আলীকদরের পুত্র ইকরামুল কদর বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান এবং বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews