1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বেনাপোলে, ৩-দফা দাবিতে সংবাদ সম্মেলন বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক কালীগঞ্জে এসএসসি/দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে। গাজীপুরের ন্যায্য প্রতিনিধিত্বের দাবি: মন্ত্রিপরিষদে একজন যোগ্য নেতার প্রত্যাশা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরলেন ভারতে পাচারের শিকার-রিমি আক্তার বেনাপোল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত ও আর একজন গুরুতর আহত হয়েছেন। জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা কালীগঞ্জে এলপিজি প্ল্যান্টে অভিযান, বিএম এনার্জিকে ৩ লাখ টাকা জরিমানা স্বপ্নভাঙা এক তরুণের আর্তনাদ — সড়ক দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল ও ঘিবা বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ টি শাড়ী, ৪২ টি চকলেট, ৯৭ টি ঔষধ এবং ৪৩৬ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,১৬,৫৫০/-(নয় লক্ষ ষোল হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews