1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কাটাখালী বাজারে মানববন্ধন তালতলীতে শিক্ষার্থীদের পচা-বাসি খাবার পরিবেশন; শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন শার্শা উপজেলার ঐতিহ্যবাহী উলাশির ‘জিয়ার খাল’ পূনঃখননে তারেক রহমানের আগমন উপলক্ষে,যশোর জেলা প্রশাসক সহ বিএনপির নেত্রীবৃন্দরা পরিদর্শন করলেন। বেনাপোলের সীমান্ত এলাকায় বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও চোরাচালান পণ্য জব্দ করেন-বিজিবি কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মে জরিমানা রাঙ্গাবালীর উপকূলে টাইগার চিংড়ির সোনালি সম্ভাবনা: নারীর হাতে স্বাবলম্বিতা, বাড়ছে বৈদেশিক মুদ্রা অর্জন সোনারগাঁয়ে হেরোইন সহ এক ব্যক্তি আটক রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সোনারগাঁয়ে মাদক সহ আটক ২ জন বেনাপোলে সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ৪ বোতল বিদেশি মদ জব্দ

বেনাপোলের সীমান্ত এলাকায় বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও চোরাচালান পণ্য জব্দ করেন-বিজিবি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে বিস্ফোরণ দ্রব্য মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) তারিখ দিনব্যাপী বিজিবি এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১.৪ কেজি পটাশ(উচ্চ বিস্ফোরক দ্রব্য), ১.৪ কেজি মনশাল পাউডার(ফেরিক সাবসালফেট সল্যুশন), ৭৩ টি শাড়ী, ৬ কেজি জিরা, ৩.৫ কেজি কিসমিস, ১৭ টি খাদ্য সামগ্রী, ১৩৯২৯ টি চকলেট এবং ১০৯৫ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৮,২৮,৭৯০/-(আঠারো লক্ষ আটাশ হাজার সাতশত নব্বই) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews