1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: বেনাপোল রহমান চেম্বারের ৬ষ্ঠ তলায় অবস্থিত হোটেল সানরুফে “আমাদের প্রেসক্লাব বেনাপোল”-এর উদ্যোগে ২৪শে, রমজান উপলক্ষে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই মার্চ-২০২৬)সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জি. এম. আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমাদের প্রেসক্লাব বেনাপোলের উপদেষ্টা আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম, মনিরুজ্জামান ও আহম্মদ আলী শাহিন । এসময় প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথি ও উপদেষ্টাদের ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও মগ প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবু হানিফ। পরে উপস্থিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সমপ্রীতির বন্ধন কে আরও সুদৃঢ় করতে এ মিলন মেলায় সকলে এই অনুষ্ঠানে উপস্থিত হয় এবং মিলেমিশে একে উপরের বিপদে পাশে থাকার মূল উদ্দেশ্য সিনিয়র সাংবাদিকদের দিক নির্দেশনায় আমাদের প্রেসক্লাব বেনাপোল কে এগিয়ে নিতে চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews