1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ‘নাভারণ’ ডেয়ারি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার

জাকির হোসেন, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ‘নাভারণ ডেয়ারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন যশোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে নাভারণ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা ক্যাবের সদস্য আব্দুর রকিব সরদার জানান, ‘নাভারণ ডেয়ারি’ প্রতিষ্ঠানটির প্রোপাইটর আতিয়ার রহমানের দোকানে বিক্রি হওয়া দই ও ঘি পরীক্ষা করে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত উপাদান এবং দইয়ের ওপর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়।

এছাড়া বিক্রিত ঘির কোনো বিএসটিআই অনুমোদন না থাকায় তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা নগদ জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য কঠোর সতর্কবার্তা দেন। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এ অভিযানে উপস্থিত ছিলেন যশোর থেকে আসা বিশেষ টাস্কফোর্স টিম, পুলিশ সদস্য এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews