1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চৌদ্দগ্রামের কামরুল হুদা চৌদ্দগ্রামে জবাই করে স্কুল ছাত্রকে হত্যাঃ মামলার পুনরায় তদন্তের দাবী নিহতের পরিবারের! একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছসহ আটক ২৮১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ২৮১ জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করেছে নৌ-পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (৫ মার্চ) নৌ-পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) মারুফা ইয়াসমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নৌ পুলিশের অভিযানে মোট ৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫২৩ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ধ্বংস করা হয় ৩৭৩টি ঝোপঝাড়।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।

সাত দিনের এ অভিযানে ২৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৭টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দূষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।

জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews