1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে এমপি মোশাররফ হোসেনের মতবিনিময় ও সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার

রাঙ্গাবালীতে এমপি মোশাররফ হোসেনের মতবিনিময় ও সংবর্ধনা, প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি|

স্টাফ রিপোর্টার,আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন রাঙ্গাবালী উপজেলায় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং রাঙ্গাবালী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার দুপুর ১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবে। কে কোন দল করে, সেটি বড় বিষয় নয়—সবার আগে আমরা রাঙ্গাবালীর নাগরিক।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার নির্দেশনাও দেন তিনি। জনগণের উদ্দেশে সংসদ সদস্য বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি একা নই, আপনারাও এ দায়িত্বের অংশীদার। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।” নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সফরকালে তিনি চরমোন্তাজ ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. শিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews