1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে একটি ধানখেত থেকে ইউনুছ নামে এক যুবকের মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে ৭৮ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ: হাত দিলেই উঠে আসছে পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ ফের যুদ্ধ শুরু হলে শত্রুকে গুঁড়িয়ে দেবে আইআরজিসি বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি, থাকছে ছুটি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস’র কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স (মাদক) সিরাপ উদ্ধার

ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: মাইনুদ্দিন মাসুদ 

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর শ্রীপুর গ্রামের মোখলেছ মিয়ার ছেলে রাজিব হোসেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকার দিলীপ কুমারের ছেলে রনি কুমার দাস এবং জোরারগঞ্জ এলাকার গোবিনাথপুর গ্রামের মোস্তফার ছেলে আবদুর রহিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার থানা পুলিশের পৃথক টিম ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ রনি কুমার দাস ও আবদুর রহিমকে আটক করা হয়।
এছাড়া অপর একটি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ রাজিব হোসেনকে আটক করে পুলিশ।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews