1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় খাস জমিতে অবৈধ মাটি কাটা ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার,আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নএর চরগংগা বাঁধঘাট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় বেকু দিয়ে সরকারি খাস জমি থেকে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় নিশ্চিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। তিনি বলেন, সরকারি খাস জমি জনগণের সম্পদ। অনুমতি ছাড়া মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়। অবৈধ মাটি কাটা ও দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews