1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়ের জন্য ১৩৫ করতে হবে বাংলাদেশের মেয়েদের

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

থাইল্যান্ডের ব্যাংককে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে আজ ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তেরদাতাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রান তুলেছে ভারতের মেয়েরা। ২৫ রানে ৪ উইকেট নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। পাওয়ার প্লেতে ভারত ‘এ’ দলকে খুব বেশি এগোতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। প্রথম ৬ ওভার শেষে ভারত ‘এ’ দলের স্কোর ছিল ১ উইকেটে ৩২। ওপেনার দীনেশ বৃন্দাকে (১৯) ষষ্ঠ ওভারে ফেরান বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। পরের ওভারেই পেসার ফারজানা ইয়াসমিনের প্রথম দুই বলে আরও দুটি উইকেট হারায় ভারত ‘এ’ দল। প্রথম বলে রানআউট হন নন্দিনী কাশ্যপ (৮)। পরের বলে সানজিদা আক্তারকে ক্যাচ দেন মিন্নু মনি (০)। ভারত ‘এ’ দল ১০ ওভারে ৪ উইকেটে তোলে ৫৩ রান। এর মধ্যে নবম ওভারে আনুশকা শর্মাকে (৮) ফেরান বাংলাদেশ ‘এ’ দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক রাধা যাদব ও তেজাল হাসাবনিস। ৩৬ রান করা রাধা ১৭তম যখন আউট হন, ভারত ‘এ’ দলের স্কোর তখন ৫ উইকেটে ১১৩। ওই ওভারে দুই বল পর তনুজা কানওয়ারকেও ফেরান ফাহিমা।

শেষ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলতে পারে ভারত ‘এ’ দল। ৩৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তেজাল। শেষ ওভারে তাঁর সহজ ক্যাচ ছাড়েন শারমিন। তবে তার আগে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা ভালো কিছু ক্যাচ নিয়েছে। ফাহিমার করা ১৯তম ওভারে প্রেমা রাওয়াতের ক্যাচটি সীমানা থেকে অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে নেন ফারজানা ইয়াসমিন। তাঁর নেওয়া রাধার ক্যাচটিও দারুণ ছিল। ১টি করে উইকেট ফারজানা ও ফাতেমার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews