1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার
১৯ বছর পর ফের ভারতে পারফর্ম করতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ১০ ও ১৫ এপ্রিল মুম্বাই ও দিল্লিতে লাইভ কনসার্টে অংশ নেবেন তিনি। একটি ভারতীয় দাতব্য সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশেষ কনসার্ট শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিই এর অন্যতম লক্ষ্য। মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে প্রাঙ্গণে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিরার পাশাপাশি আন্তর্জাতিক ও ভারতের আরও কয়েকজন তারকাও মঞ্চে পারফর্ম করবেন।
বিবৃতিতে শাকিরা বলেন, ‘ভারতে পারফর্ম করা সবসময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে ফের যুক্ত হতে পেরে রোমাঞ্চিত আমি।’
তিনি আশা প্রকাশ করেন, এই সফর ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। শিক্ষা ও শিশু কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এই কলম্বিয়ান গায়িকা। প্রায় ২ দশক পর তার ভারত সফরের খবরে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews