1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গলায় রক্তক্ষরণ, গাইতে পারছেন না শাকিরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৯২ বার
ফাইল ছবি

গেল দুই মাস ধরে শাকিরার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। বিশেষ করে তার গলায় একাধিকবার রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত সংগীত চর্চার ফলে জনপ্রিয় এই পপতারকা পড়েছেন বিপাকে। চিকিৎসকের পরামর্শে শাকিরা এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে। এমনকি গান গাওয়া থেকে বিরত থাকছেন তিনি। ঠিকমত কথা বলতে বারণ করা হয়েছে তাকে।

এদিকে শাকিরার ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। গত ২৭ জুন এই সফরের ঘোষণা দেন শাকিরা। পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শাকিরার এই সংগীত সফরে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে ৩৪টি কনসার্ট হবে।

পাঁচ মাস ধরে এই সংগীত সফরের জন্য প্রস্তুতি নিয়েছিলেন শাকিরা। আর তাতেই ঘটেছে বিপত্তি। এ অবস্থায় কোনোভাবেই তার পক্ষে কনসার্টে অংশ নেওয়া সম্ভব না। তাই ইউরোপে যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করে শাকিরা তার ফ্যান পেজে স্ট্যাটাস দিয়েছেন।

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। গোটা পৃথিবী তাকে শাকিরা নামেই চেনেন। এই কলম্বিয়ান তারকা দুইবার গ্র্যামি অ্যাওয়ার্ড, সাতবার ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। একাধারে গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক এবং নৃত্যশিল্পী তিনি। শুধু গুণেই নয়, রূপেও অনন্যা শাকিরা। পৃথিবীর অন্যতম আবেদনময় শিল্পী হিসাবে দারুণ জনপ্রিয় ৪০ বছর বয়সী এই তারকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews