1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পাবনার আটঘরিয়ায় ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৭ বার

 

পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ)
পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন’এর সার্বিক দিক নির্দেশনায় ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র তত্ত্বাবধানে, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে আটঘরিয়া থানা এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে নিরলস ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মতিয়ার রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন তারাপাশা গ্রামস্থ মোঃ আবু মুছার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর রাত্রী কালীন চেকপোষ্ট বসিয়ে, বিভিন্ন গাড়ি চেক করাকালীন সময়ে ২৩ জুন রাত্রী ০২.১৫ ঘটিকায় একটি সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুত গতিতে আসতে থাকে। প্রাইভেট কারটিকে দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ কারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড়ায়। কারটি দাঁড়ানো মাত্রই কারের ভিতরে পিছনের সিটে থাকা পলাতক আসামী পাবনা সদর উপজেলার আফুরী গ্রামের মেহের বিশ্বাসের ছেলে মোঃ রনি বিশ্বাস (৩৯) সুকৌশলে পালিয়ে যায়। গাড়ির মধ্যে থাকা অপর আসামী পাবনা সদর উপজেলার জহিরপুর গ্রামের মরহুম আনাই এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩০) পালানের চেষ্টা কালে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় প্রাইভেট কারটি তল্লাশী করে কারে থাকা তিনটি ব্যাগ ভর্তি সর্বমোট ২৫ (পচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। এ সময় আটককৃত আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩০) এর বিরুদ্ধে পাবনা জেলাসহ বিভিন্ন জেলায় তার নামে মোট ০৯ (নয়) টি মাদক মামলা রয়েছে। আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্থানীয় তদন্তে জানা যায়। পাবনা জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও পুলিশের এমন ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
“মাদক নয়, জীবন হোক আলোর পথে”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews