1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৯ বার

শেখ মাহতাব হোসেন: শুক্রবার ২০জুন সকাল সাড়ে ১০টায়‌ গল্লামারী গল্লামারী মৎস্য উৎপাদন খামারের কক্ষে
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে বিদায়ান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ, খুলনা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মোঃ আবদুর রউফ মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ
বিশেষ অতিথি: মোঃ মশিউর রহমান প্রকল্প পরিচালক, বিদ্যমান সরকারি মহস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) বক্তব্য দেন মোঃ আনোয়ার কবির, সিনিয়র সহকারী পরিচালক, প্রশাসন ২, মৎস্য অধিদপ্তর।
মোঃ বদরুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা।
মোস্তফা আল আজিজ সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর খুলনা।
বিদ্যান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হবে। এই কর্মশালায় মাঠ পর্যায়ের মৎস্য খামারগুলোর উন্নয়ন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কৌশল নিয়ে আলোচনা করা হবে।
এই কর্মশালার মূল উদ্দেশ্য হল বিদ্যমান সরকারি মৎস্য খামারগুলোর আধুনিকীকরণ ও উন্নয়ন করা।
মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং খামারগুলোর কার্যকারিতা বাড়ানো।কর্মশালার মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করা।বিভিন্ন সরকারি মৎস্য খামারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা।মৎস্য খামারগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করা।কর্মশালায় মূলত যে বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে: খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল, উন্নত মানের পোনা উৎপাদন ও সরবরাহ, রোগ ব্যবস্থাপনা ও প্রতিকার, খামারগুলোর অবকাঠামোগত উন্নয়ন, বাজারজাতকরণ কৌশল.
এই কর্মশালার মাধ্যমে মৎস্য খামারগুলো আরও শক্তিশালী হবে এবং জাতীয় মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ সেলিম সুলতান বটিয়াঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা খুলনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews