1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্সে গর্বিত কোচ বাটলার,বললেন প্রতিভা ওঁদের সহজাত

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৮ বার

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।।আক্রমনে উঠে গোলের সুযোগ তৈরী করেছে অনেকবার,ম্যাচে প্রাধান্যও বিস্তার করে রেখেছিলো বাংলাদেশের মেয়েরা, কিন্তু গোলটাই পাওয়া হলো না।তাই নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মুখোমুখিতে শক্তিশালী ইন্দোনেশিয়াকে হারানোর গল্পটা তাই লেখা হলোনা বাংলাদেশের।

৩১ মে শনিবার জর্ডানের আম্মান কিং আব্দুল্লাহ স্টেডিয়াম (২) এর সবুজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এই ম্যাচে অসাধারন পারফর্ম করে মেয়েরা।পরিসংখ্যান বলছে,১৫টি আক্রমণের সাতটি পোস্টে রেখেও গোল আদায় করে নিতে পারেনি মেয়েরা।তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে মেয়েদের দাপুটে ফুটবলে মুগ্ধ বাটলার।

“মেয়েরা আজ ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। আমরা কয়েকটি সুযোগ নষ্ট করেছি, কিন্তু যেভাবে মেয়েরা নিচ থেকে খেলা তৈরি করেছে,বিল্ড-আপ গেম খেলেছে,তাঁদের নিয়ে আমি আসলেই ভীষণ গর্বিত।আমি মনে করি,তাঁরা ইন্দোনেশিয়ার বিপক্ষে অসাধারণ ও দুর্দান্ত ফুটবল খেলেছে।”

শেষ দিকেও দারুণ সুযোগ পেয়েছিলেন গত উইমেন’স সাফের ফাইনালে জয়সূচক গোল করা ঋতুপর্ণা চাকমা। অল্পের জন্য পোস্টের বাইরে যায় এই ফরোয়ার্ডের শট।ঋতুপর্ণার মতো মনিকা চাকমা,মারিয়া মান্দাও ভুটানের লিগে খেলার কারণে ছিলেন না বাটলারের শুরুর দিকের ক্যাম্পে।সুযোগ পেয়ে তাঁরা আলো ছড়ানোয় কোচের খুশি আরও বেশি।

“আমি ভালো ফুটবল খেলতে চাই। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, স্বপ্না আসলেই ভালো খেলেছে। সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাঁরা যে সপ্তাহের পর সপ্তাহ খেলার মধ্যে ছিল না, সেটা আমি বিবেচনায় নেইনি। আমাদের লিগ চলছে না, কিন্তু এই মেয়েরা বিভিন্ন দেশের লিগে খেলছে,আর তাদের প্রতিভা সহজাত।”

বাটলার আরও বলেন,দলের মধ্যে যে শৃঙ্খলা,নিবেদন আমি সবসময় দেখতে চেয়েছি,মেয়েরা আজ সেটা দেখিয়েছে। আমি মনে করি,তাঁরা বাংলাদেশকে গর্বিত করেছে।”

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডান সফর করছে বাংলাদেশ।মঙ্গলবার সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে মেয়েরা মুখোমুখি হবে স্বাগতিক জর্ডানের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews