1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় ৩ অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫৮ বার

মেহেদী হাসান জিহাদ বগুড়া প্রতিনিধি

বগুড়া গাবতলী উপজেলার মহিসাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের জনৈক মোঃ সাব্বির হোসেনের পুত্র মোঃ জাকারিয়া (৩০) রাজমিস্ত্রিকে মোবাইল ফোনে কাজের কথা বলে কৌশলে ডেকে নিয়ে আটক করে অপহরনকারী। ভিকটিমের পরিবার মোবাইল ফোনে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও তাকে পায়না।
গত ২৯ মে সকাল আনুমানিক ৯ টায় প্রথমে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে, অপহরনকারীরা।
ভিকটিমের স্ত্রী নিলুফা বেগম প্রথমে ১০ হাজার টাকা মোবাইল ফোনে অপহরনকারীদের দেন।
এরপরেও স্বামী জাকারিয়াকে ছেড়ে না দিয়ে, অপহরনকারীরা পুনরায় আবার এক লক্ষ টাকার দাবী করে ও ভিকটিমের স্ত্রী নিলুফাকে মোবাইল ফোনে মারপিটের শব্দ শুনায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে গাবতলী থানায় ভিকটিমের স্ত্রী নিলুফা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
প্রাথমিক ভাবে তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া যায় এর ফলে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল দেবনাথ ও একটি টিমের সহযোগিতায় আজ শুক্রবার গভীর রাতে বগুড়া শেরপুর উপজেলার কুসুমদী ইউনিয়নের টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে, বিনজু মিয়া ওরফে রকি(২৫), পিতা আব্দুল খলিল, সাং রথিরাম পাঠানপাড়া, থানা রাজারহাট, জেলা কুড়িগ্রাম, মোঃ রাসেল শেখ (২৬), পিতা গোলাম মোস্তফা, রাজু আহমেদ (২৩), পিতা মৃত খোকা প্রামানিক, উভয় সাং বনমরিচা, শেরপুর -বগুড়াদের গ্রেফতার করা হয়।
তাদের হেফাজতে থাকা ভিকটিম জাকারিয়াকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরনকারীরা অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews