1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মুম্বাই প্লে-অফে, বিদায় মোস্তাফিজরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৮ বার

জাইবুর রহমান, রাজশাহী : প্রথম দুই ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স নিলো ২২ রান, তৃতীয় ওভারে এসে লাগাম টেনে ধরলেন মোস্তাফিজুর রহমান।

নিজের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে উইকেটরক্ষকের ক্যাচ বানালেন। ওই ওভারে দিলেন মাত্র ৩ রান।
এরপর আধিপত্য ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। পরে ৪ ওভারে ৩০ রান দিয়ে শিকার ১ উইকেট।
তবে জিততে পারেনি মোস্তাফিজদের দল। দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে তাদের ৫৯ রানে হারিয়ে প্লে-অফে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিনের ম্যাচের জয়ের ফলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে এই ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচের পরে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকলেন মোস্তাফিজরা…।
টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ৫ উইকেটে ১৮০ রান করে হার্দিক পান্ডিয়ার দল। সূর্যকুমার ৪৩ বলে ৭ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন ১৮ বলে ২৫, উইল জ্যাকস ১৩ বলে ২১ আর শেষদিকে নামান ধির ৮ বলেই ২টি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২৪…
জবাবে ১৮.২ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় দিল্লি। লোকেশ রাহুল ৬ বলে ১১, সামির রিজভি ৩৫ বলে ৩৯, ভিপরাজ নিগম ১১ বলে ২০ আর আশুতোষ শর্মা করেন ১৬ বলে ১৮।
বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। মোস্তাফিজ ১ বলে ০ রানে বুমরাহর বলে বোল্ড হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews