1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

রিয়ালের ড্রতে আরও এগিয়ে গেল বার্সা

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৯৫৫ বার
ফাইল ছবি

চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। জিরোনা ও রিয়াল বেতিসের মত দলের কাছে হেরে আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এরই মধ্যে আগের ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে লেগানেসকে ৩-০ গোলে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সাও এগিয়ে ১১ পয়েন্ট ব্যবধানে।

তাই বার্সার সঙ্গে ব্যবধান কমাতে মাদ্রিদ ডার্বিটি ছিল রোনালদোদের জন্য গুরুত্বপূর্ণ। তবে হাইভোল্টেজ এই ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। এতে চির প্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে ব্যবধান একের বেশি কমাতে পারলো রিয়াল মাদ্রিদ

অ্যাথলেটিকোর নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় স্বাগতিক দলের ফরোয়ার্ড কোরিয়া। মার্সেলো ও রাফোয়েল ভারানের ভুলে বল পেয়ে যান আর্জেন্টাইন এই তারকা। তবে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে বসেন এই তারকা।

ম্যাচের ৩১ মিনিটে রিয়ালের হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ক্রুস। তবে রোনালদোর বাড়ানো বল পাশের জালে জড়ান জার্মান তারকা। চার মিনিট পর রোনালদোর ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরিতে ভোগা নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে তুলে নেন জিদান। বেনজেমার বদলে মাঠে আসেন মার্কো আসেনসিও। এরপর রিয়ালের আক্রমণের ধার বেড়ে যায়। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আরাধ্য গোলের দেখা আর মেলেনি।

উল্টো ম্যাচের ৭৮ মিনিটে প্রায় গোল খেয়েই বসেছিল রিয়াল। কেভিন গ্যামিরোর চিপ শটে বল কিকো কাসিয়ার মাথার উপর দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে হেড করে ফেরান ভারানে।

এই ড্রয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ১০ পয়েন্টে পিছিয়ে পড়লো জিদানের শিষ্যরা। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মেসির বার্সা। এক ম্যাচ কম খেলা ভালেন্সিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews