1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্বামীর মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূর ঘরে অনাধিকার প্রবেশ করে ব্যাভিচারে লিপ্ত হবার অভিযোগে গ্রাম পুলিশকে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে সোন্দাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের শুসিল চন্দ্র দাসের ছেলে সুশান্ত দাস বিগ্র (৪২)। তিনি গ্রাম পুলিশ হিসেবে নন্দলালপুর ইউনিয়ন পরিষদে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, গ্রাম পুলিশ সুশান্ত দাস বিগ্র নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মিরাজুল ইসলামের বাড়িতে অনাধিকার প্রবেশ করে তার স্ত্রীর সাথে ব্যভিচার লিপ্ত হন। এলাকাবাসী টের পেয়ে বিগ্র দাসকে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়। এ ঘটনায় মিরাজুল তার স্ত্রীকে তালাক দেয় এবং বিগ্র দাসের বিরুদ্ধে গৃহে অনধিকার প্রবেশ করে স্ত্রীর সাথে ব্যাভিচারে লিপ্ত হবার অপরাধে কুমারখালী থানায় মামলা করে।
তার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সুশান্ত দাস বিগ্রকে পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, গৃহে অনধিকার প্রবেশ করে স্ত্রীর সাথে ব্যাভিচারে লিপ্ত হবার অপরাধে স্বামী বাদী হয়ে মামলা করেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews