1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আবেদন করার পরও সংস্কার হয়নি চৌদ্দগ্রামের আমানগন্ডার একটি মাদ্রাসার সড়ক! মাদকাসক্তির কুফল ও ভয়াবহ পরিণতি সোনারগাঁয়ে ৩৩০ ফুট রাস্তা আরসিসি ঢালাই– এলাকাবাসীর সন্তোষ আবাসনের নির্মাণাধীন ভবনগুলো এখন মাদক কেনাবেচার বড় কেন্দ্র হয়ে উঠেছে! মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: শরীয়তপুরের দুই জমজ ভাইকে ল্যাপটপ উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোলপাশা ইউনিয়নকে উন্নয়নের হিসেবে গড়ে তোলার জন্য মাওলানা ফারুক নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ ২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে’-প্রতিমন্ত্রী আমিনুল হক, তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান… যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সবজির বাজারে আগুন : দিশেহারা সীমিত আয়ের মানুষ! স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে…. আমিনুল

আবেদন করার পরও সংস্কার হয়নি চৌদ্দগ্রামের আমানগন্ডার একটি মাদ্রাসার সড়ক!

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার

মোহাম্মদ আবুল বাসার: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা-শালুকিয়া গ্রামের ঐতিহ্যবাহী গাউসিয়া তৈয়্যবিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা-সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির প্রায় ২০০ ফুট অংশ ঢালাই করে সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখনো পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি গ্রামের মানুষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কে কাদা ও পানি জমে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের এ পথে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির ২০০ ফুট অংশ ঢালাইয়ের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু আবেদন করার পরও দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, জনসাধারণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও ২০০ ফুট ঢালাইয়ের কাজ বাস্তবায়ন করবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নেওয়া হলে সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বস্তি পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews