1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঘোলপাশা ইউনিয়নকে উন্নয়নের হিসেবে গড়ে তোলার জন্য মাওলানা ফারুক নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ ২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে’-প্রতিমন্ত্রী আমিনুল হক, তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান… যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সবজির বাজারে আগুন : দিশেহারা সীমিত আয়ের মানুষ! স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে…. আমিনুল ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে.. প্রতিমন্ত্রী জায়গা-জমি বিরোধে ফটিকছড়ি উত্তর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোনকে পুলিশ হেফাজতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে পণ্যের দাম দ্বিগুণ! ১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক

ঘোলপাশা ইউনিয়নকে উন্নয়নের হিসেবে গড়ে তোলার জন্য মাওলানা ফারুক নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ বার

মাঈন উদ্দিন মাসুদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ইতোমধ্যেই অনেকেই ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তারমধ্যে ঐতিহ্যবাহী ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে শীর্ষে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক মাওলানা আ, ন, ম ফারুক আহমেদ। উপজেলার ধনুসাড়া গ্রামের কৃতিসন্তান মাওলানা আ, ন, ম ফারুক আহমেদ জনসেবার মধ্যদিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।

জানা গেছে, মাওলানা আ, ন, ম ফারুক আহমেদ একজন সমাজসেবক হিসেবে ঘোলপাশা ইউনিয়নের আনাচে কানাছে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। বিভিন্ন দুর্যোগে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন।

স্থানীয় লোকজন জানান, চৌদ্দগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আ, ন, ম ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। সমাজসেবক হিসেবে এলাকায় তিনি শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়- গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
স্থানীয় সাধারণ ভোটার ও জনগণের সাথে কথা বললে তারা জানান, মাওলানা আ, ন, ম ফারুক আহমেদ তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং সবসময় ঘোলপাশি ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক কে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের জনগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews