1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

জায়গা-জমি বিরোধে ফটিকছড়ি উত্তর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোনকে পুলিশ হেফাজতে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মু. আজিজ/ ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতের বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তি ইদিলপুর মিয়াজিপাড়া এলাকার রফিক (মনা) (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জায়গা-জমি নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে রফিক গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচয় দেওয়া বানু নামে এক ব্যক্তি জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। তবে রফিকের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বোন রেজু আক্তার (৬৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ভোরে মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ করা সমীচীন নয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews