1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

অফিসে না থেকেও বেতন তোলার অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার,রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বন বিভাগের বিট অফিসার মো. সোয়েব খানের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিট অফিসার মো. সোয়েব খান দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে আসছেন না। বিষয়টি নিয়ে অফিসে গিয়ে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।

অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল বলেন, স্যার অফিসে থাকেন।
তবে অপর স্টাফ নির্মল বাবু জানান, আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন। এদিকে হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিসের কর্মচারীরা জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। কেন স্বাক্ষর হয়নি জানতে চাইলে তারা বলেন, স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসে দুইজন স্টাফ উপস্থিত থাকলেও তাদের পরনে কোনো অফিসিয়াল পোশাক ছিল না। এছাড়া অফিসের পরিবেশও ছিল অনেকটা অনানুষ্ঠানিক।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অফিসের কার্যক্রমে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে। এ বিষয়ে বিট অফিসার মো. সোয়েব খানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলা বন বিভাগের কর্মকর্তা আবুল কালামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান মুঠোফোনে জানান, বিষয় টি অবহিত হয়ছি। তদন্ত সাপেক্ষে ব‍্যবস্হা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews