1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাঙ্গাবালীতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন, জনগণের দোরগোড়ায় মিলবে ভূমিসেবা

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৫ বার

স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে জনগণের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. খায়রুল হাসান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে এ কেন্দ্রের মাধ্যমে নামজারি মামলার অনলাইন আবেদন, অনুমোদন সাপেক্ষে সরকার নির্ধারিত নামজারি ফি জমা, নামজারি খতিয়ান ও রেকর্ডীয় খতিয়ান (পর্চা) প্রাপ্তির জন্য অনলাইন আবেদন ও দাখিলসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে। এতে জনগণকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না, কমবে সময় ও ভোগান্তি।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সেবা কেন্দ্র সাধারণ মানুষের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আবু জাফর মিয়া, রাঙ্গাবালী উপজেলা ভূমি প্রধান সহকারী রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা নতুন এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত ও সহজে ভূমিসেবা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews