জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালপুর পৌর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র প্রার্থী শুভ পাঠান। তিনি জামালপুর জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জিয়া সারবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক পদে রয়েছেন। এ ছাড়াও জামালপুরের নিরাপদ সড়ক চাই নিসচা জেলা সদস্য ও স্বপ্ন একাদশ এর প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহবায়ক । ইতিপুর্বে তিনি জামালপুর জেলা যুবদলের সহ সম্পাদক ছিলেন।
এক শুভেচ্ছা বার্তায় সোমবার তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি।
Leave a Reply