স্টাফ রিপোর্টার “বাংলা রূপ “ চৌদ্দগ্রামে দি নিউ জননী এলপি গ্যাস ও ফ্রেশ এলপি গ্যাস চৌদ্দগ্রাম উপজেলা পরিবেশক মোঃ আলমগীর হোসেনের উদ্যোগে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে ১০টায় উপজেলার কনকাপৈত বাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ৫০ জন ক্রেতাকে ন্যায্য মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সরবরাহ করা হয়।
যেখানে বাজারের যেকোনো দোকানে ১টি এলপি গ্যাস সিলিন্ডার রিফিল পড়তে খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা, সেখানে ক্রেতারা ১৪০০ টাকায় এলপি গ্যাস রিফিল করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। ফ্রেশ এলপি গ্যাসের পরিবেশক জানায়,পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন হাটবাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ করা হবে। এই দিকে স্হানীয় এলাকাবাসী জানান এই রকম ভালো উদ্যোগ কে সাধুবাদ কৃতজ্ঞতা স্বীকার করেন,
Leave a Reply