মীর হোসেন মোল্লা: বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দৈয়ারা মাদ্রাসা কেন্দ্র উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জি: শাহ আলম রাজু।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাতিসা ইউনিয়ন বিএনপির সভাপতি ইনামুল হক চুট্টুর সভাপতিত্বে ও আলমগীর হোসেন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতানা শিখা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, বাতিসা ইউনিয়ন বিএনপির সজনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন, বাতিসা ইউনিয়ন যুবদল সভাপতি কামরুল ইসলাম ইসলাম ভুঁইয়া, উপজেলা যুবদল আহ্বাবায়ক কমিটির সদস্য সাকিব চৌধুরী, সাবেক ছাত্র নেতা জয়নাল আবেদীন মিন্টু, হুমায়ুন পাটোয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি এনামুল হক, এমরান হোসেন সুজন, ছাত্রদল নেতা ফরিদ খান, যুবদলের নিটন, নাহিদ, ইলিয়াস প্রমুখ।
Leave a Reply