1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. খালেদ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। নিহত খালিদ হোসেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মোল্লা বাড়ীর মো. সালেহ আহমেদ মোল্লার ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সীরহাট-নবগ্রাম সড়কের কনকপুর মাদরাসা সংলগ্ন এলাকায়। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা সাংবাদিক মীর হোসেন মোল্লা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খালিদ হোসেন চাচা সাংবাদিক মীর হোসেন মোল্লার মোটরসাইকেল নিয়ে মুন্সীরহাট বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে মোটরসাইকেলের ট্যাংকে তেল রিফুয়েল করে সে মুন্সীরহাট বাজার থেকে নিজ বাসায় ফেরার সময় মুন্সীরহাট-নবগ্রাম আঞ্চলিক সড়কের কনকপুর নামক স্থানে পৌঁছলে ট্র্যাক্টর-ব্যাটারী চালিত অটো-রিকশা ও মোটরাসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত হয় মোটরসাইকেল আরোহী কিশোর খালিদ হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। খালিদ হোসেনের মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় কিশোর নিহতের সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews