1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে এবার সুখবর দিল যে দেশ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে। সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদেরও অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর ২০২৪ সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় দেশটি।

তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষানীতি গ্রহণ করে আবারও শিথিল করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেয়া শুরু করে দেশটি।

কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রাখা হলেও ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে ১৭ হাজার ৩৯ জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১০ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এদিকে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যেই ৭ হাজার ৩৭৫ জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিলসহ ৬ হাজার ৩১৫ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews