1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

নীলফামারীতে জন প্রতিনিধিদের সাথে জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

শাহজাহান আলী মনন/নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার উদ্যোগে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টায় আল হেলাল একাডেমি হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাওার উপস্থিত জন প্রতিনিধিগনকে আমীরে জামায়াতের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাদেরকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে জামায়াতের ইমেজ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষে জনমত তৈরিতে জন প্রতিনিধিদের দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান।

জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, অফিস ও মানব সম্পদ সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক মো: ছাদের হোসেন, কর্মপরিষদ সদস্য কাজী আব্দুল মালেক ও আব্দুল কাদের, মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, জলঢাকা উপজেলা আমীর মাষ্টার মোখলেছুর রহমান, ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আবদুল মোন্তাকিম সহ আরও অনেকে। এসময় বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিগনও বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews