1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৬ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে ইমন (২২) নামের এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৮ মে, ২০২৫ খ্রি.)  কালীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ইমনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটককৃত ইমন (২২) দড়িসোম, কালীগঞ্জ, গাজীপুরের আব্দুল মালেকের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এ.এস.আই জামিল আহমেদ। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূইয়া।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর, অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews