1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

পল্লবী থানার নতুন ওসি হিসেবে মো. শফিউল আলমের যোগদান

  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৩ বার

এস এম জীবন; ডিএমপির গুরুত্বপূর্ণ থানা পল্লবীতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ শফিউল আলম। অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন।

পেশাগত জীবনে মোঃ শফিউল আলম আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি তাঁর দায়িত্ব পালনে কঠোর অবস্থান, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য সুপরিচিত।

পল্লবী থানায় যোগদানের পর তিনি এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় জনগণের সহযোগিতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, পল্লবী একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং এলাকা। আমি এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে কাজ করবো।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে পল্লবীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews