1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুবাইয়ে লটারি জিতে ৬৬ কোটি টাকার মালিক বাংলাদেশি জাহাঙ্গীর

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪১ বার

বাংলার রূপ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪) জিতলেন আবুধাবি বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ কোটি ২৮ লাখ টাকা।
সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম খালিজ টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সবশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। যেটি তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি।

৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণশিল্পে কাজ করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনও তিনি জিতবেন লটারি।

লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কলটি আসে, তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এ সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে এটি আমার একার অর্জন নয়। এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।

পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews