1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপির উপস্থিতিতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মারামারি, আহত ১

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬

আব্দুর রউফ : নওগাঁর মান্দা উপজেলার কসব উচ্চ বিদ্যালয়ে ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত মারামারি ও হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানমঞ্চে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৪) জনাব ডা. ইকরামূল বারী টিপুর উপস্থিতিতেই মাঠের ভেতর এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

হামলায় ইফতেখার ইফতি (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে এমপির তাৎক্ষণিক তৎপরতায় পুলিশ তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
​রবিবার (২৪ মে, ২০২৬) সন্ধ্যা থেকে কসব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ করেই মাঠের এক পাশে কিছু যুবকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সহিংস মারামারিতে রূপ নেয়।
প্রতিপক্ষের হামলায় কসব ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের কবির সরদারের ছেলে ও স্থানীয় শিক্ষার্থী ইফতেখার ইফতি (২০) গুরুতর আহত হন।
​এমপি ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে
​ঘটনাটি ঘটার সাথে সাথেই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামূল বারী টিপু বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন।
তার নির্দেশে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মান্দা থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পুলিশ তাৎক্ষণিক ভাবে রক্তাক্ত ও আহত ছাত্রকে মাঠ থেকে উদ্ধার করে এবং দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে। এমপি ও পুলিশের এমন ঝটিকা ও মানবিক পদক্ষেপে মাঠের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
​
​এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান:-
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করেই কিছু যুবক অনাকাঙ্ক্ষিত ভাবে একজনের উপর হামলা চালায়। মাঠের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া মাত্রই সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আক্রান্ত যুবককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews