এম জি শাহ আলম পিন্টু: সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সন্মাননা পুরস্কার পেলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইয়াকুব মিয়া। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বারাইশ গ্রামের অধিবাসী মোঃ আনা মিয়ার কৃতি সন্তান তরুন সমাজ সেবক ইয়াকুব মিয়াকে এই সম্মাননা পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়েছে। রাজধানীর বিজয়নগর অরনেট থ্রী স্টার হোটেলের হল রুমে ৯ মে শনিবার বিকেলে ইয়াকুব মিয়া আনুষ্ঠানিভাবে এ পুরস্কার গ্রহন করে। তিনি আসন্ন মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে সমাজ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূঁমিকা পালন করে আসছে বলে জানা গেছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ফারুক হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর মোঃ সাদী উজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট রোকনউদদৌলা, একুশ পদক প্রাপ্ত অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন আহমেদ, মানবাধিকার জোটের উপদেষ্টা সাংবাদিক মীর হোসেন মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে আসন্ন মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে ইতিমধ্যে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। মুন্সীরহাট ইউনিয়ন ৬নং ওয়ার্ডকে উন্নয়নের মডেল হিসেবে রূপান্তরিত করার জন্য, নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ইয়াকুব মিয়া। সম্ভাব্য পদ প্রার্থী ইয়াকুব মিয়া সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক ইয়াকুব মিয়া ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন বারাইশ গ্রামের অধিবাসী আনা মিয়ার সুযোগ্য সন্তান ইয়াকুব মিয়া জনসেবার মধ্যদিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক মো. ইয়াকুব মিয়া। তিনি মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে মো. ইয়াকুব মিয়া বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্থানীয়রা জানা যায়, তরুণ সমাজসেবক মো. ইয়াকুব মিয়া মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। মো. ইয়াকুব মিয়া একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে ইয়াকুব মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করছি। জনগণের সমর্থন ও দোয়া পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কাজ আরও জোরদার করতে চাই।” তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে এলাকায় সার্বিক উন্নয়ন, যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করা। সর্বোপরি আমি বারাইশ বসন্তপুর গ্রামের সর্বদলীয় মানুষের দোয়া ও সমর্থন চাই।
Leave a Reply