1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি মামলায় ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) কালীগঞ্জ থানায় দায়ের করা মামলা নম্বর ১৯ ও ২০ সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলা নং–১৯, পুলিশ জানায়, ২১/০২/২০২৬ ইং তারিখ রাত ২১:৪৫ ঘটিকায় কালীগঞ্জ পৌরসভার মুকসেদপুর টেকপাড়া এলাকায় ধৃত আসামি মোঃ সোলায়মান ভূইয়ার (৩৩) বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৮ পিচ ইয়াবা ও ১২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃত সোলায়মান ভূইয়া মুনসেফপুর এলাকার বিল্লাল ভূইয়ার ছেলে।

মামলা নং–২০, একই দিন রাত ২২:৩০ ঘটিকায় কালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের সামনে আধুনিক হাসপাতালের বিপরীতে অবস্থিত মক্কা ফার্মেসির ভিতরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) ইনসান মিয়া। এ ঘটনায় হালিমা বেগম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দড়িসোম এলাকার মৃত কামালের মেয়ে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। কালীগঞ্জ থানা সূত্রে আরও জানানো হয়, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews