1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হারুনুর রশিদ মোল্লা নামে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ভুক্তভোগিদের একটি টিউবওয়েল, পানি ও সুয়ারেজ লাইনের পাইপ সহ পাকা মেঝে ভাংচুর করে বলে জানা গেছে। এতে ক্ষতির পরিমান মাত্র ১০ হাজার টাকা হলেও প্রতিপক্ষের নানান হুমকি-ধমকিতে চরম নিরাপত্তহীনতায় ভুগছে ভুক্তভোগি প্রবাসীর পরিবার। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা এগারটায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মোল্লা বাড়ীতে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগি প্রবাসীর পিতা আব্দুল বারিক মোল্লা (৬৫) চৌদ্দগ্রাম থানায় কামাল হোসেন (৫০) ও মুজাহিদ (২৮) এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ প্রধান অভিযুক্ত কামাল হোসেনের সাথে ভুক্তভোগি আব্দুল বারিক মোল্লার পরিবারের বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত দুইমাস পূর্বে উভয়পক্ষের সম্মতিতে সামাজিক গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে বিবাদমান সমস্যাটির সমাধান করা হয়। গ্রামবাসীর উপস্থিতিতে উভয়পক্ষের সার্ভেয়ার দ্বারা বাড়ি পরিমাপের পর কামাল হোসেন গং আব্দুল বারিক মোল্লার নিকট ৩০ সেন্ট জায়গা পান বলে প্রতীয়মান হয়। এরই প্রেক্ষিতে কামাল হোসেনকে ১ লাখ টাকা নগদ প্রদানের কথা হয়। বিপরীতে উক্ত জায়গাটি আব্দুল বারিক মোল্লার পরিবারকে সাফ কবলা দেওয়ার প্রতিশ্রুতি দেন কামাল হোসেন। শালিসের পর নগদ বায়না হলেও দুই মাস অতিবাহিত হওয়ার পরও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় উভয়পক্ষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার সকালে কাউকে না জানিয়ে কামাল হোসেনের নেতৃত্বে অপর অভিযুক্ত মুজাহিদ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লোক আব্দুল বারিক মোল্লার একটি টিউবওয়েল, পাকা মেঝে সহ পানি ও সুয়ারেজ লাইনের পাইপ ভাংচুর করে। এ সময় রান্না ঘরের একটি জানালা সহ বসতঘরের কয়েকটি জানালার ব্যবহার বন্ধ করে দেয়। এছাড়াও কামাল হোসেন গং প্রবাসী হারুন মোল্লার পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় পরিবার নিয়ে চরম উৎকন্ঠায় ও দুশ্চিন্তায় আছেন প্রবাসী হারুনুর রশিদ মোল্লা।

এ বিষয়ে আব্দুল বারিক মোল্লা বলেন, কামাল হোসেনদের সাথে আমাদের ৩০ সেন্ট জায়গা নিয়ে বিরোধ। গ্রামবাসী শালিসের মাধ্যমে এক লাখ টাকা নগদ প্রদান করে ওই জায়গাটুকু কবলা নিতে বলে। আমি শালিসে তাৎক্ষণিক বায়নাও করি। পরে তারা টাকা গ্রহণ না করে শালিসের রায় অমান্য করে কবলা দিতে অস্বীকার করে। শুক্রবার অতর্কিতভাবে এসে তারা আমার বাড়ীতে ভাংচুর চালায়। বিষয়টি আমি গ্রামবাসীকে জানিয়েছি। পরে তাদের পরামর্শে সমাধানের আশায় আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি, থানা পুলিশ বিষয়টি মীমাংশায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। শীঘ্রই সরেজমিন তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews