1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎তারা ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে -বিএনপি প্রার্থী কামরুল হুদা ধানের শীষ জয়লাভ করলে এদেশ তথা চৌদ্দগ্রামের ঋণগ্রস্ত সকল কৃষকদের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকফ করে দেয়া হবে.. কামরুল হুদা চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়া ৩ আসনে আচরণবিধি লঙ্গঘনের অভিযোগে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিলো প্রশাসন চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে শওকত মুন্সি চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের গণসংযোগ

দেশ চালানোয় আমাদের অভিজ্ঞতা আছে

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার

মীর হোসেন মোল্লাঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো কোনো দল বলছে— আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা দেশের মানুষকে ধোঁকা দিলে কোনো লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোয় আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়নে কাজ শুরু করব। কে কী বলল তাতে আমাদের কিছু যায়-আসে না।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোনো লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এ দেশের জনগণের জন্য কী করব, মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আসনের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান বলেন, এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরও কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দেবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন, যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে। তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দেবেন।

চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews