1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার

মু. আজিজ, ফটিকছড়ি: ফটিকছড়ির ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
আজ (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি আভিযানিক টিম ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া দুইটি বস্তার মধ্যে থাকা সর্বমোট ৯ (নয়)টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে উক্ত আগ্নেয়াস্ত্রসমূহ গোপনে মজুদ করে রেখেছিল।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews