1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: আগামী ৩১ জানুয়ারী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বোরবার (১৮ জানুয়ারি) বিকেলে ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মো. মিজানুর রহমান, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নূর ইসলাম মোল্লাসহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়ন ও প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। ৩১ তারিখের সমাবেশকে ঘিরে উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি চলমান রয়েছে বলে দায়িত্বশীল সমাবেশ সূত্রে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews