1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ নেওয়ার জন্য শ্বশুরকে ফোন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার

মোঃ খোকন (লালন)ঃ গাজীপুরে দাম্পত্য কলহের জেরে গার্মেন্টস কর্মী এক নারীকে হত্যা করেছে তার স্বামী। ঘাতকের কাছ থেকে ওই নারীকে হত্যার সংবাদ পেয়ে পুলিশ নিহতের তালাবদ্ধ ঘর থেকে শুক্রবার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। জেলার বাসন থানাধীন চান্দনা গ্রামের জনৈক রমিজ আলীর বাড়ির ৩ তলায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মান্তুরা আক্তার ওরফে মানসুরা আক্তার সুমা (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকারা মোঃ মিরাজুল ইসলামের মেয়ে এবং রংপুরের জালাল উদ্দিন দুলুর (৩০) স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমা ও তার স্বামী দুলু গাজীপুরের চান্দনা গ্রামের ওই বাসায় ভাড়া থেকে স্থানীয় ইউরো টেক্স বিডি গার্মেন্টসে চাকরি করতেন। পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়শ তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বৃহষ্পতিবার ডিউটি শেষে রাতে বাসায় ফিরে রান্নাবান্না ও খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়েন তারা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দুলু তার শ্বশুরকে ফোন করে জানান, তিনি তার স্ত্রী সুমাকে হত্যা করেছেন এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন। ফোন পেয়ে নিহতের বাবা বিষয়টি বাড়ির মালিককে জানান। এসময় সুমার স্বজনরা ঘটনাস্থলে এসে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা খাটের ওপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় সুমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

জিএমপির বাসন থানার ওসি মোহা. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর হতে নিহতের অভিযুক্ত স্বামী দুলু পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে শুক্রবার সকাল ৭টার মধ্যে কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews